সিলেটটুডে ডেস্ক | ০২ জানুয়ারী, ২০১৬
খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমান আর নেই।
শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় খুলনা নগরের নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
তৈয়েবুর রহমান টানা তিনবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসেবে ১৭ বছর ১০ মাস দায়িত্ব পালন করেন।