Sylhet Today 24 PRINT

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন শাকিব খানের

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২৩

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

শাকিব খান সোমবার (২৭ মার্চ) স্বশরীরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে হাজির হয়ে এ আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে শাকিব আদালতে উপস্থিত হন।

এর আগে গত বৃহস্পতিবার চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ এনে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর নামে আদালতে মামলা করেন শাকিব।

রহমত উল্লাহর অভিযোগ শাকিব একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাকিব খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.