Sylhet Today 24 PRINT

আগাম জামিন চেয়ে প্রথম আলোর সম্পাদকের হাই কোর্টে আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

রোববার (২ এপ্রিল) হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে এই আবেদন করা হয়। তার পক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রোববার দুপুর ৩টার দিকে শুনানি হতে পারে।

বিধি অনুযায়ী আগাম জামিন আবেদন শুনানির সময় প্রথম আলো সম্পাদককে সশরীরে এজলাসে (বিচারকক্ষ) উপস্থিত থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.