Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চিকিৎসাধীন অবস্থায় অর্ধ গলাকাটা কিশোরের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় অর্ধ গলাকাটা কিশোর স্বপন মিয়ার মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত কিশোর স্বপন মিয়া (১০) চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামের কবির মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ (সোমবার) সকালে প্রতিবেশী ছাবু মিয়ার পুত্র শান্ত মিয়া চুনারুঘাট পৌর শহরের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুর পাড়ের জঙ্গলে নিয়ে স্বপন মিয়াকে গলা কেটে হত্যার চেষ্টা চালালে স্বপন আর্ত চিৎকার করতে করতে অর্ধ গলাকাটা অবস্থায় স্কুলের পাশের একটি বাসার গেইটের সামনে চলে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাত স্বপন মিয়ার মৃত্যু হয়।

এই বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হক বলেন, ঘটনার দিনেই চুনারুঘাট থানা পুলিশ অভিযুক্ত শান্ত মিয়াকে উপজেলার ১০ নম্বর মিরাশি ইউপির চামলতলী গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.