Sylhet Today 24 PRINT

এসআই মাসুদকে বরখাস্তের নির্দেশ হাই কোর্টের

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২৩

একটি হত্যা মামলায় অবিশ্বাস্য তদন্তের ঘটনায় ভর্ৎসনার শিকার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আদালতের সামনে মিথ্যা তথ্য দেওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়।

এছাড়া ঘটনাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে শুনানি চলাকালে মানিকগঞ্জের মো. রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসুদ রানাকে ভর্ৎসনা করেন হাই কোর্ট। বলেন, আদালতের কাছে বেশি স্মার্টনেস দেখাবেন না। একদম কারাগারে পাঠিয়ে দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.