Sylhet Today 24 PRINT

গলায় আপেলের টুকরো আটকে ছয় মাসের শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক: |  ০৩ এপ্রিল, ২০২৩

গলায় আপেলের টুকরো আটকে মৃত্যু হয়েছে ছয় মাস বয়সী এক শিশুর।

রাজধানীর মাদারটেক এলাকার ওই শিশুটির গলায় সোমবার সন্ধ্যায় ইফতারের সময় আপেলের টুকরোটি আটকে যায়। ওই অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির নাম আইরিন সামির। সে সবুজবাগ থানাধীন মাদারটেক দক্ষিণগাঁও এলাকার শাখাওয়াত হোসেন কাননের ছেলে।

সামিরের দাদি শাহিন আক্তার জানান, সন্ধ্যায় তারা ইফতারের টেবিলে বসেছিলেন। এ সময় সামির একটি আপেলের টুকরো হাতে তুলে মুখে দেয়। কিন্তু সেটি আর গিলতে পারেনি। গলায় আটকে ছটফট শুরু করে। এই অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে যান স্বজনেরা।

রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.