Sylhet Today 24 PRINT

রাজধানীর বঙ্গবাজারে আগুন: নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীও

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৩

ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট কাজ করেছে। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.