Sylhet Today 24 PRINT

পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়ে বঙ্গবাজারের আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের ব্যারাকে। বঙ্গবাজারের মহানগর শপিং কমপ্লেক্সে লাগা আগুন থেকে পুলিশ ব্যারাকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও জলকামান দিয়ে আগুন নেভাতে কাজ করে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগে পুলিশ ব্যারাকে। এতে বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে পুলিশ ব্যারাকের চার তলা ভবনে আগুন লাগে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিসও পানি দিচ্ছে। এই ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া। সেখান থেকেই মূলত আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে, সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। স্মরণকালের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এর মধ্যে বঙ্গবাজারে থাকা অন্তত ৫টি মার্কেট পুড়ে ভস্মীভূত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.