Sylhet Today 24 PRINT

কোটি টাকাসহ জামায়াতের ৫ কর্মী আটক

নিউজ ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা থেকে কোটি টাকাসহ জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রামপুরা বনশ্রীর পাঁচ তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গিয়াস উদ্দিন, আমিনুর রহমান, আবুল হাশেম, ওসমান গণি ও শাহাদাতুর রহমান।

মতিঝিল থানার উপ কমিশনার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সম্ভাব্য রায়কে কেন্দ্র করে তারা তাদের করণীয় ঠিক করার জন্য গোপন ওই বৈঠকে বসেছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই আস্তানায় হানা দিয়ে ১ কোটি ৪৭ হাজার ৫০০টাকা ও বিভিন্ন জিহাদী বইসহ তাদের আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.