Sylhet Today 24 PRINT

ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২৩

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজাপ্রাপ্ত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন হাই কোর্ট।

বুধবার (৫ এপ্রিল) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বজলুর রশিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব ও আইনজীবী মাসহুদুল হক।

এর আগে, গত বছরের ৩ নভেম্বর অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজাপ্রাপ্ত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাই কোর্ট।

গত বছরের ২ নভেম্বর বজলুর রশীদ পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন। পাশাপাশি জামিনের আবেদন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.