Sylhet Today 24 PRINT

আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২৩

কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আপাতত আয়কর দিতে হবে না বলে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়। যা স্থগিত চেয়ে হাই কোর্টে রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা। সে সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেন হাই কোর্ট। সে রায়ের পাল্টা আপিল করে সরকার। আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত হাই কোর্টের আদেশটা বহাল রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.