Sylhet Today 24 PRINT

জঙ্গি ছিনতাই: মূল সমন্বয়কের স্ত্রী শিখা ও আশ্রয়দাতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ এপ্রিল, ২০২৩

ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল সমন্বয়কের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতা নারয়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিটিটিসি, ডিএমপি।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.