Sylhet Today 24 PRINT

বাবার সাক্ষ্যে মিতু হত্যা মামলার বিচার শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার বিচারকাজ সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে।

এতে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।

রোববার (৯ এপ্রিল) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মো. আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরমধ্য ‍দিয়ে মিতু হত্যাকাণ্ডের সাত বছর পর তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত আসামির বিচার শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.