Sylhet Today 24 PRINT

মোমেন-ব্লিঙ্কেনের বৈঠকে স্থান পাবে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারও

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২৩

ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।

স্থানীয় সময় সোমবার দুপুর ২টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হবে বলে কুটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবে বাংলাদেশ। থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে ফিরিয়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

এর পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা বিধানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম তাদের আলোচনায় থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.