Sylhet Today 24 PRINT

লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন। গতকাল রোববার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী।

আজ দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রেস বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসকের বরাত দিয়ে সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানান।

ওই বিজ্ঞপ্তিতে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফীকে (অব.) উদ্ধৃত করে বলা হয়, ‘আজ সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন, তার শারীরিক অবস্থা উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.