Sylhet Today 24 PRINT

পাঁচ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী যারা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২৩

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, খুলনায় তালুকদার আবদুল খালেক, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও গাজীপুরে আজমত উল্লা খানকে মনোনীত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

বিভিন্ন জরিপের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয় বলে আওয়ামী লীগের সূত্রগুলো দাবি করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.