Sylhet Today 24 PRINT

ঘন ঘন আগুন নিয়ে তদন্তের আগে মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২৩

ঘন ঘন আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার পরের দিন রোববার তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী তার এ অবস্থানের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা আগুনের পেছনে কারণ থাকে। ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এটা সেটা। নাশকতাও থাকে। আমরা এখনও সুনিশ্চিত নই। আমরা ইনকোয়ারি করছি।’

ঘন ঘন আগুন লাগার পেছনে নাশকতা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার কাছে একটা প্রশ্ন জাগছে, এত ঘন ঘন এবং শেষ রাতেই কেন দুর্ঘটনাগুলি ঘটে। এটা সবাই প্রশ্ন করছে। আমরা ইনকোয়ারির আগে, সঠিক তদন্তের আগে বলতে পারব না। আমি সুনিশ্চিত না হয়ে কিছু বলছি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.