Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ আং মতলিব ওরফে কাজল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পূর্ব কালেঙ্গার খলিল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার আবু সাইদ মিয়ার দোকানের সামনে থেকে আং মতলিবকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.