Sylhet Today 24 PRINT

ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২৩

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ ৪ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

উপজেলার মীরহামজানী এলাকায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইলের দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি ও শিল্পী সম্পর্কে মা ও মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, ভোরে জাকাত নিতে রেললাইন ধরে কালিহাতির সল্লা যাচ্ছিলেন পাঁচ নারী। ওই সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত ও একজন আহত হন।

তিনি আরও জানান, আহত নারীর পরিচয় জানা যায়নি। তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.