Sylhet Today 24 PRINT

খাদ্যসামগ্রী, বই নিয়ে বিদ্যানন্দে ভারতীয় হাই কমিশনার

সিলেটটুডে ডেস্ক: |  ২০ এপ্রিল, ২০২৩

রোজার মাস ও ঈদ উৎসব সামনে রেখে পল্লবীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মূল কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার হস্তান্তর করেন তিনি। হাই কমিশনারের সঙ্গে ছিলেন তার স্ত্রী মনু ভার্মাও।

‘মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সহযোগিতাকে’ ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে বক্তব্যে তুলে ধরেন প্রণয় ভার্মা।

তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত’ ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন হাই কমিশনার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে আগামীতে এ ফাউন্ডেশনকে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাবে ভারতীয় হাই কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.