Sylhet Today 24 PRINT

চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর শনিবার

সিলেটটুডে ডেস্ক: |  ২১ এপ্রিল, ২০২৩

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ায় এবার রমজান মাস ২৯ দিনেই শেষ হলো। শনিবার শুরু হচ্ছে শাওয়াল মাস। শাওয়ালের প্রথম দিনই মুসলমান সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে আজ শুক্রবার সৌদি আরবে ঈদ উদযাপন হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.