Sylhet Today 24 PRINT

রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ সারাদেশে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ জানুয়ারী, ২০১৬

রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ কম্পণের মাত্রা ছিল ৬.৮।

সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ কম্পণ অনুভূত হয়।

মার্কিন ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে,ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে। 

এদিকে ভোর রাতে ভূমিকম্পের তীব্রতায় সিলেট নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। ভোরে ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বড় দালান থেকে তাড়াহুড়া নামতে গিয়ে আহত হন অনেকেই। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.