Sylhet Today 24 PRINT

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

এরপর সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এরপর টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। পরে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এর আগে এদিন সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। মোটর শোভাযাত্রা করে তিনি পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.