Sylhet Today 24 PRINT

নোংরা পরিবেশে খাবার বিক্রি, শান্তিগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২৩

নোংরা পরিবেশে খাবার বিক্রি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পাগলা বাজারের একটি ব্রয়লার মোরগের দোকান ও দুইটি রেস্টুরেন্টকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল, বাদশা ব্রয়লার মোরগের দোকান (৩ হাজার), দেব মিষ্টি ঘর (৩ হাজার) ও বিজয় মিষ্টি ঘর (১ হাজার টাকা)।

ছকিনা আক্তার জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ পাগলা বাজারের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৫৩ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতামূলক কথাবার্তা বলেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.