Sylhet Today 24 PRINT

হজ নিবন্ধনের শীর্ষে ঢাকা, সবচেয়ে কম বান্দরবানে, সিলেটের অবস্থান ১০ নম্বরে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০২৩

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৯ হাজার ৪৪৭ জন হজে যেতে পারবেন। এখন পর্যন্ত সব মিলিয়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৪৮৬ জন।  

এরমধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা জেলা থেকে। ঢাকা জেলা থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৫৫ হাজার ৯ জন। আর সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বান্দরবান থেকে। এ জেলার মাত্র দুজন হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। 

ধর্ম মন্ত্রণালয় থেকে জেলা ভিত্তিক হজযাত্রীর যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ বছর যে ১০টি জেলা থেকে হজের জন্য সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সে জেলাগুলো হল- ঢাকা (৫৫ হাজার ৯ জন), চট্টগ্রাম (১০ হাজার ৬২ জন), বগুড়া (৩ হাজার ৬৪২ জন), কুমিল্লা (৩ হাজার ১৪৯ জন),ময়মনসিংহ (২ হাজার ৮৬৬ জন), রংপুর (২ হাজার ৬৫০ জন), রাজশাহী (২ হাজার ৪২৭ জন), সিরাজগঞ্জ (২ হাজার ১৮১ জন), গাজীপুর (২ হাজার ৯৯ জন), নওগাঁ (২ হাজার ৪৮ জন), সিলেট (১ হাজার ৮৪১ জন)।

আগামী ২১ মে বাংলাদেশ থেকে সৌদিগামী হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত পৌনে ৪টায় চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.