Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী জাপান থেকে যুক্তরাষ্ট্রে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২৩

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইনসের উড়োজাহাজটি ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১ মের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

ওয়াশিংটন ডিসিতে সাত দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী ৪ মে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। আগামী ৯ মে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.