Sylhet Today 24 PRINT

হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২৩

হাওর অঞ্চলের ৯০ শতাংশ এবং সমতলের ৩৩ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া সারাদেশের ৬৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে।

সচিবালায় রোববার (৩০ এপ্রিল) এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এবার ভালোভাবে হাওর অঞ্চলের ধান ঘরে উঠেছে। আশা করছি, খাদ্য নিয়ে কোনো সমস্যা হবে না। এ বছর ৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.