Sylhet Today 24 PRINT

পোশাক কারখানায় বিস্ফোরণে ১৩ শ্রমিক দগ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০২৩

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার ভেতর গ্যাস লাইনে বিস্ফোরণে ১৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার দিদারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.