Sylhet Today 24 PRINT

কলেজশিক্ষক সুজন হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০২৩

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার কলেজশিক্ষক সুজন হত্যার ঘটনায় ছয়জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে এ রায় দেন।

মোট আট আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। যার মধ্যে একজন আসামিকে খালাস দেয়া হয়েছে। বিচারাধীন সময়ে একজনের মৃত্যু হয়।

২০১০ সালে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার শিক্ষক সুজনকে পূর্বপরিকল্পিত হত্যা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.