Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রী দীপু মনির মাতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই। শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আজ আনুমানিক ১২টার দিকে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আগামীকাল রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন তিনি। তারপর মৃতের দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.