Sylhet Today 24 PRINT

প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীরের রিট

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর আলম।

রোববার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয় মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তবে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

পরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জাহাঙ্গীর আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.