Sylhet Today 24 PRINT

অর্থপাচার মামলায় জামিনের মেয়াদ বাড়লো সম্রাটের

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০২৩

অর্থপাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

সোমবার (১৫ মে) সকালে ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এর আগে, এদিন সম্রাটের উপস্থিতিতে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে ১ জুন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান।

২২২ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ওই বছরের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর গত বছরের ২২ আগস্ট শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সম্রাটকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.