সিলেটটুডে ডেস্ক | ২২ মে, ২০২৩
ছবি: সংগৃহীত
ইলিশাকে নতুন গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করল সরকার। এর মধ্যে দিয়ে ইলিশা-১ কূপ দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিতি পাবে। ভোলায় আরও দুটি গ্যাসক্ষেত্র রয়েছে।
সোমবার (২২ মে) এক সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, ইলিশায় গ্যাস মজুদের পরিমাণ ২০০ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন ২০০ মিলিয়ন ঘটফুট করে উত্তোলন করা হলেও এটি আগামী ২৫ বছর থেকে ২৬ বছর উত্তোলন করা যাবে।
পাইপলাইনের মাধ্যমে ঢাকায় গ্যাস আসার বিষয়ে নসরুল হামিদ জানান, এখান থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনা হবে। পাইপলাইন নির্মাণে ইতিমধ্যে জরিপ চালানো হচ্ছে। কার্যাদেশ দেওয়ার পর দুই বছর সময় লাগবে পাইপলাইন নির্মাণ করতে।