Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ের তাহমিদুল হক শাবিপ্রবির প্রভাষক নিযুক্ত

বানিয়াচং প্রতিনিধি |  ২৩ মে, ২০২৩

হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃতি সন্তান নটরডেম ও বুয়েটের সাবেক মেধাবী ছাত্র তাহমিদুল হক রুভ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

রুভ বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী মহল্লার দৌলত মিয়ার পুত্র।

তাহমিদুল হক রুভ’র বাবা বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন।

রুভ’রা ৩ ভাই। তার বড় ভাই তানজিমুল হক শুভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে রসায়নে পড়াশোনা করে সম্প্রতি সরকারি চাকুরিতে যোগদান করেছেন।

অপর দিকে রুভ’র ছোট ভাই এহসানুল হক ছোটন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.