Sylhet Today 24 PRINT

দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০২৩

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনে সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.