Sylhet Today 24 PRINT

বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০২৩

বিশ্বজুড়ে শান্তি প্রসারে বাংলাদেশি শান্তিরক্ষীদের ‘সাহস ও নিষ্ঠার’ প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ‘জাতিসংঘ শান্তিরক্ষা দিবস’ উপলক্ষে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে এ প্রশংসা করা হয়। খবর ইউএনবির

দূতাবাস বলেছে, ‘আজ আমরা সাহসী বাংলাদেশি এবং জাতিসংঘের প্রতিটি শান্তিরক্ষীকে সম্মান জানাই যারা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। তাদের সাহস এবং নিষ্ঠা একটি পার্থক্য তৈরি করে।’

২০২৩ সালের মার্চ পর্যন্ত, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী। ১৯৪৮ সাল থেকে ২০ লাখেরও বেশি ইউনিফর্মধারী এবং বেসামরিক কর্মী সারা বিশ্বে জাতিসংঘের ফিল্ড মিশনে কাজ করেছেন।

গতকাল সোমবার পালিত জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবসে তাদের অবদান তুলে ধরা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.