Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ভরতনাট্যম কর্মশালার সমাপ্তি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ জুন, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য কর্মশালা সনদ পত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপন হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেলে শহরের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির নাট মণ্ডপে কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আসা নৃত্য প্রশিক্ষক ও নৃত্য গবেষক দেবু দেবনাথ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক গৌতম দাশ সুমন, শ্রীমঙ্গল শাখার সভাপতি অনিতা দেব, সহ সাধারণ সম্পাদক সুব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক কেয়া সিনহা, নাগরদোলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমুল তরফদার, নৃত্যশিল্পী রুবেল, রুমন, নাজমুল হাসান প্রমুখ।

গত সোমবার থেকে শুরু হওয়া এই কর্মশালায় অর্ধশতাধিক শিশুরা অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.