Sylhet Today 24 PRINT

চার্জার ফ্যান বিস্ফোরণে নারায়ণগঞ্জে দগ্ধ ৫

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

চার্জার ফ্যান বিস্ফোরণে নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফতুল্লার কাশিমপুর ঝিল মার্কেট এলাকার একটি বাসায় শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে ফ্যান বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সালাম মণ্ডল ও তার স্ত্রী বুলবুলি বেগম, তাদের সন্তান সোনিয়া ও টুটুল, সোনিয়ার সাত বছরের মেয়ে মেহজাবিন।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, সালামের শরীরের ৭৫, টুটুলের ৬০, সোনিয়ার ৪২, শিশু মেহজাবিনের ৩৫ ও বুলবুলির ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.