সিলেটটুডে ডেস্ক | ১৪ জুন, ২০২৩
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে একটি সেতুর নামকরণ করেছে।
ঢাকার বুড়িগঙ্গার আদি চ্যানেলের ওপর নির্মিত হবে ছয়টি লেনের এই সেতু। সেতুটি কামরাঙ্গীরচরের বাসিন্দাদের মূল ঢাকার সঙ্গে চলাচল সহজ করবে। বিদ্যমান লোহার ব্রিজ ভেঙেই নির্মিত হবে নতুন সেতু।
নতুন অর্থবছরে ওই সেতুর কাজ শুরু হবে।
সেতুটির নাম চূড়ান্ত করা হয়েছে ‘মেয়র শেখ তাপস সেতু’।
মঙ্গলবার (১৩ জুন) সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে নাম পরিবর্তনের এ তথ্য জানানো হয়।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সড়ক, ভবন ও স্থাপনা উপ-কমিটি গত ২০ জুলাই ওই সেতুর নাম প্রস্তাব করে। এরপর গত ২৬ জুলাই ডিএসসিসির বোর্ড সভায় এটি অনুমোদন লাভ করেন। পরে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়; গত ১০ মে ওই প্রস্তাব অনুমোদন পেয়েছে। মঙ্গলবার ডিএসসিসি এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা স্থাপনার নামকরণ সংবলিত নামফলক লাগানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।