Sylhet Today 24 PRINT

সেন্ট্রাল হাসপাতালের নির্মমতায় শেষ একটি পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০২৩

মাহবুবা রহমান আঁখি- আগের ছবি

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারির সময় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মৃত্যুঝুঁকিতে পড়া মা মাহবুবা রহমান আঁখি মারা গেছেন।

তিনি ল্যাব-এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর সোয়া ২টার দিকে মারা যান।

আখিঁর স্বামী ইয়াকুব আলী সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকরা বলছেন আঁখি মারা গেছে।’

এর আগে, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১টার দিকে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু ডা. সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডা. মিলি।

এ সময় ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন বলে অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।

এ অবস্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.