Sylhet Today 24 PRINT

কারাগারে অসুস্থ, হাসপাতালে হাজতির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ জুয়েল (২৮) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষি নয়ন মিয়া জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে ওই হাজতি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত হাজতিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়ন আরও জানান, জুয়েল কোন মামলায় কারাবন্দি ছিলেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারাকর্তৃপক্ষ তার প্রয়োজনীয় কাগজপত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে। নিহতের বাবার নাম আব্দুর রহিম। ময়নাতদন্তের জন্য হাজতির মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.