Sylhet Today 24 PRINT

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া\'র প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২৩

প্রতীকী ছবি

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র প্রতিষ্ঠাতা মোস্ট ওয়ান্টেড শামিন মাহফুজ ও তার স্ত্রীকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিষ্ফোরকসহ গ্রেপ্তার করেছে সিটিটিসি।

শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কে এন রায় নিয়তি জানান, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা দুর্ধর্ষ জ ঙ্গি মোস্ট ওয়ান্টেড শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.