Sylhet Today 24 PRINT

চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত পৌনে ৩টার দিকে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজাহান নামে ওই ব্যক্তি কয়েদি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ২১ জুন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, তার বাবার নাম শাহ মোশারফ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা এবং মামলার বিবরণ জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.