Sylhet Today 24 PRINT

বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২৩

সিলেটসহ দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারাদেশে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে ৭৪ মিলিমিটার। এ ছাড়া সন্দ্বীপে ৭৩, খেপুপাড়ায় ৬৮, হাতিয়ায় ৬৭, ভোলায় ৫৮, সাতক্ষীরায় ৫১, গোপালগঞ্জে ৪৯. মাদারীপুরে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বুধবার (২৮ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

সংস্থাটি জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা বলছে, ছত্তিসগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.