Sylhet Today 24 PRINT

বাংলাদেশে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতীয় কোম্পানি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০২৩

ভারতের এক্সিম ব্যাংকের অর্থায়নে দেশটির আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড (এআরআইপিএল) বাংলাদেশে ১০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে।

গত মঙ্গলবার গ্রুপটি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, প্রকল্পটি স্থাপনে তাদের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ৪১০ কোটি টাকা। খবর রয়টার্সের

আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড হচ্ছে আমারা রাজা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এআরআইপিএল এই প্রকল্পে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল, নকশা প্রণয়ন, বিদ্যুৎ সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং প্রভৃতি কাজ করবে।

প্রকল্পটি চালু হওয়ার পর এআরআইপিএল দুই বছর সার্বিক পরিচালন কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ–সংক্রান্ত পরিষেবা দেবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০১৩ সালের পর এখন সবচেয়ে খারাপ বিদ্যুৎ–সংকটের মুখোমুখি রয়েছে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ৪ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে দেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন খুব নগণ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.