Sylhet Today 24 PRINT

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, নিহত ৪

নিউজ ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৬

বঙ্গবন্ধু সেতুর উপর একটি ট্রাকের পেছনে একটি বাসের ধাক্কার পর আরও কয়েকটি গাড়ির সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে।

সেতুর পূর্ব প্রান্তে ২৫ ও ২৯ নম্বর পিলারের মাঝের স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি মো. আখেরুজ্জামান শনিবার সকালে গণমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, একটি গরুর ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সরকার পরিবহনের একটি বাস। এসময় পেছন থেকে আরও চারটি গাড়ি এসে সেখানে ধাক্কা লাগায়।

দুর্ঘটনায় চারজন নিহত হওয়া ছাড়াও অন্তত আটজন আহত হয়েছেন বলে ওসি জানান। হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সেতুর উপর এলোপাথাড়ি পড়ে আছে বলে যান চলাচল ব্যাহত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.