Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এমি মার্তিনেজ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০২৩

বাংলাদেশ সফরে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্তিনেজ।

এর আগে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেখা করেন মার্তিনেজের সঙ্গে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.