Sylhet Today 24 PRINT

পরীমণির বিরুদ্ধে মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২৩

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এই মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান, মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।

পরীমণির বনানীর বাসায় ২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.