Sylhet Today 24 PRINT

ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উজরা জেয়ার সঙ্গে এই সফরে আরও এসেছেন দেশটির দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে উজরা জেয়াকে স্বাগত জানান। এ সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, উজরা জেয়ার বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানব পাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক। মতপ্রকাশ ও সংগঠন গড়ার স্বাধীনতা, নারীর অধিকার, প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কেও মার্কিন প্রতিনিধিদলটি অংশীজনদের সঙ্গে কথা বলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.