Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির প্রথম ছাত্রী হলে ৪ সহকারী প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলে নতুন ৪ সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নিয়োগপ্রাপ্তরা সহকারী প্রভোস্টরা হলেন, স্থাপত্যবিদ্যা  বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি শাহলা সাফওয়াত রাভী, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক অপরাজিতা দাস তৃষ্ণা, বাংলা বিভাগের প্রভাষক মাফরুজা আক্তার, স্থাপত্য বিভাগের প্রভাষক শতপর্না দাস।

দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.